সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:১০

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো: খন্দকার মাহবুব আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আইনজীবীরা মাঠে নেমেছেন, যে পর্যন্ত এই সরকারের পতন না ঘটবে আমারা মাঠে থাকবো।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নবগঠিত আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যান তারা।

এ সময় খন্দকার মাহবুব বলেন, ‘আজকে আমরা শপথ নিচ্ছি, যে পর্যন্ত নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, যে পর্যন্ত এই সরকারের পতন না হবে, দেশ দুর্নীতিমুক্ত না হবে, সে পর্যন্ত আন্দোলনে রাজনীতিবিদের সঙ্গে আইনজীবীরাও মাঠে থাকবে।’

সরকার সারাদেশে দুর্নীতির আখড়া তৈরি করছে দাবি করে তিনি বলেন, ‘কারা ক্যাসিনো করেছে, কাদের আশ্রয়ে ক্যাসিনো হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে তারা যদি মনে করে বড় বড় দুর্নীতিবাজদের বাদ দেবে, সেটা হবে না। একটা একটা করে দুর্নীতিবাজের বিচার করবো।’

জনগণ জেগে উঠেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনজীবীরা জেগেছে। মাঠ উত্তপ্ত করে খালেদা জিয়াকে মুক্ত করবো। যত রাজনৈতিক নেতাকর্মী জেলখানায় রয়েছেন, তাদেরও মুক্তি দিতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের