খালেদা জিয়ার চিকিৎসা হলে ‘প্রেস ব্রিফিং’ হতো না: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:১৭

বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা হলে ‘প্রেস ব্রিফিং’ হতো না। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাসপাতালে প্রেস ব্রিফিং করার কথা। চিকিৎসা হলে কি প্রেস ব্রিফিং লাগে? মানুষ কি এমন বোকা? রোগী আর রোগীর আত্মীয়স্বজন এমন বোকা? বাংলাদেশে এখন সবাই সরকারের লোক। সবাই এখন একই কথা বলে, চিকিৎসক থেকে শুরু করে সবাই এখন একই কথা বলে। উনাদের প্রেস কনফারেন্সের কোনও মূল্য নেই। বাংলাদেশের মানুষের কাছে এসব প্রেস কনফারেন্সের কোনও মূল্য নেই। তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নেই।’

চিকিৎসা নিয়ে রাজনীতির প্রয়োজন ছিল না উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার কথা। চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোনও প্রয়োজন ছিল না। কেন সরকার রাজনীতি করছে? তারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। মিথ্যা কথা বলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলছে।’

ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছে স্বার্থ বিসর্জন দিয়েছে এমন দাবি করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে যাদের ভোটের দরকার নেই, জনগণের কাছে যাওয়ার দরকার নেই, তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কেন দেখবে? তারা সেই কাজটিই করেছে। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে।’

তিনি বলেন, ‘নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের গণতান্ত্রিক নেতারা জেল থেকে এমনিতেই বের হননি। সংগ্রামের মাধ্যমে, একতার মাধ্যমে তারা বের হয়েছেন। আমাদেরও সংগ্রাম করতে হবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, শিরিন সুলতানা প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বশেষ খবর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে