বিদেশিদের সঙ্গে মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ০০:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:৫০

বিএনপি বিদেশি কয়েকটি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির (এফএসি) দায়িত্বশীল একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকটি কয়েক ঘণ্টা স্থায়ী ছিল।

জানা গেছে, বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, এফএসি টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার জামিনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার একটি সারমর্ম তুলে ধরেন মির্জা ফখরুল। সরকারের চলমান শুদ্ধি অভিযানকে কীভাবে দেখা হচ্ছে, এসব বিষয়ে দেশগুলোর প্রতিনিধিরা বিএনপির অবস্থান জানতে চেয়েছেন।

সূত্রের দাবি, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলের ও পারিবারিক অবস্থান তুলে ধরা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

সাধারণত, বিএনপির ফরেইন উইং নিয়মিত ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সামনে দেশের পরিস্থিতি তুলে ধরেন। তবে আজকের বৈঠকটি অন্য দিনের বৈঠকের চেয়ে একটু ভিন্ন ছিল। যদিও বৈঠকে অংশ নেওয়া শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, এটি কেবল একটি ডিনার আয়োজন ছিল।

এফএসির দায়িত্বশীল সূত্রটির দাবি, দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে ইতোমধ্যে পশ্চিমা কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা কাজ শুরু করেছেন। একই ধারাবাহিকতায় আগামী দিনে রাজনীতিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে মেসেজ দেওয়া হয়েছে তাদের তরফে।

এর আগেও ঢাকার রাজনীতিতে বিদেশি রাষ্ট্রগুলোর তৎপরতা সম্পর্কে সাধারণ অবগতি রয়েছে রাজনৈতিক মহলে। এরইমধ্যে গত এক বছর ধরে একটি বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত সারাদেশে সফর করে একটি সাধারণ ধারণা সৃষ্টি করেছেন।

এফএসির সূত্র বলছে, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি দেশগুলোর আগ্রহের বিষয়টি বিএনপি আন্তরিকভাবে গ্রহণ করেছে।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের