আজহারের মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৫:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:৪৫

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল রাখার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে এই বিক্ষোভ মিছিল করে জামায়াত।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বিক্ষোভ মিছিলে বলেন, ‘সরকার নেতৃত্বশূন্য করে দেশকে করদরাজ্য বানানোর জন্যই বিরাজনীতিকরণ, হত্যা ও জিঘাংসার পথ বেছে নিয়েছে। এরইমধ্যেই দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে নির্মম ও নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজহারুল ইসলামকেও হত্যার আয়োজন চূড়ান্ত করা হয়েছে।’

আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশ বাতিল করে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলনা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, মজলিশে শুরার সদস্য এইচএম আতিকুর রহমান প্রমুখ।

/এএইচআর /এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি