আর প্রেস ক্লাব নয়, যা হবে রাস্তায়: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৪:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৮:১৯

আলোচনা সভা নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি তুমি কে এ ঘোষণা দেওয়ার। তখন সবাই ঘোষণার সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমেছিল। সুতরাং আর প্রেস ক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে।’

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আর প্রেস ক্লাবে আলোচনা করার সুযোগ নেই। আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার। আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা বুঝে গেছি। সুতরাং, আপনাদের প্রাণের দাবি ও আকাঙ্ক্ষা বোধ যদি তীব্র হয়, যদি খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে আপনারা প্রস্তুত হন। কারও আশা ভরসার ওপর নির্ভর না করে রাস্তায় নামতে হবে। নেতা ডাকলো কী ডাকলো না সেটা দেখার দরকার নেই। আমাদের অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে আর দীর্ঘ সময় অপেক্ষা নয়, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল ভুল করবে বলে আমি মনে করি না। আমি বিশ্বাস করি, আমাদের নেতারা কিংবা দল নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় রাখবে। আপনারা প্রস্তুত থাকেন।’
তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এসএস/ওআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম