জনগণকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৮ নভেম্বর ২০১৫, ১৯:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৭

শেখ হাসিনা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজের জন্য জনগণকে সচেতন হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সচেতনতা সৃষ্টি হলেই আমরা দেশকে শান্তিপূর্ণ পথে এগিয়ে নিতে সক্ষম হব। মানুষ যতই সচেতন হবে ততই আমরা সাফল্য অর্জন করব।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনা বিষয়ে হাজী সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা যতই নেই না কেন ‍তা বাস্তবায়িত হবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায়। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যে পদক্ষেপ আমরা নিয়েছি সেখানে সকলের সহযোগিতা দরকার। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়া, আইনের হাতে সোপর্দ ও উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করছি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০০৮ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর বিভিন্ন জেলা সফরের সময় আমি ৬১৮টি প্রতিশ্রুতি ও নির্দেশনা প্রদান করি। ইতোমধ্যে এর ৫২টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ২৮৫টি বাস্তবায়নাধীন রয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে ২৮১টি যার ১০৬টি বাস্তবায়নের লক্ষ্যে ডিপিপি অনুমোদিত হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে দাশিয়াছড়াতে একক ইউনিয়ন পরিষদ গঠনের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, সিটমহলবাসীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। সিটমহলবাসীকে বিচ্ছিন্ন থাকতে দিতে চাই না। তারা আমাদের মূল ভূখণ্ডের অংশ। এই হিসেবেই আমরা তাদের উন্নয়ন ঘটাতে চাই।

/ইএইচএস/ এএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের