হীরক রাজার রাজত্ব চলছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ২১:১৩ আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২৩:২০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) দেশে আইনের শাসন ও সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে এখন হীরক রাজার রাজত্ব চলছে। নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ভীতসন্ত্রস্ত করে শাসকগোষ্ঠী ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে।’ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন।

প্রসঙ্গত, বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এই ঘটনার পর বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতি মির্জা ফখরুল বলেন, ‘সরকারের টিকে থাকার উপায় হিসেবে বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করছে তারা। আদালতেও কোনও প্রতিকার পাওয়া যাচ্ছে না।’ তিনি অভিযোগ করেন, ‘আদালতকে কব্জায় নিয়ে বিএনপি নেতাকর্মীদের সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারের হুকুমেই আদালতের কার্যক্রম চলে বলেই জামিনে থাকা আজিজুল বারী হেলালের ঠিকানা হয়েছে কারাগারে।’
ফখরুল বলেন, ‘দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগার বানানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার ও নির্যাতন চালানোর উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে ধ্বংস করে প্রতিবাদী আওয়াজ নিস্তব্ধ করা, যেন অপশাসন দীর্ঘায়িত হয়।’ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আশা জনগণ কোনও দিনই বাস্তবায়িত হতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সর্বশেষ খবর
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের