আ. লীগের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৭

আওয়ামী লীগ

পরিবেশ ও জলবায়ু নিয়ে আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। শেষ দিনে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশীয় বিশেষজ্ঞের পাশাপাশি বিশ্বের ২০টি দেশের শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ থিম নিয়ে ‘এনভায়রনমেন্টাল সলিউশনস ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট: টুওয়ার্ডস ডেভেলপড বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলন বুধবার (২৭ নভেম্বর) উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেষ সেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্মেলনে থিম স্পিকার ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত, প্লানারি স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষক ও গবেষক ড. গ্রেগ হাওয়ার্ড এবং ভারতের ড. ডি কে মাইতি।

পরিবেশ নিয়ে আয়োজিত এই সম্মেলনে গত দুই দিনে ২২টি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো- গ্লোবাল এনভারনমেন্টাল চেঞ্জ অ্যান্ড ইকোসিস্টেমস ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডাপটেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, টক্সিকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এসডিজি অ্যাচিভমেন্ট অব বাংলাদেশ, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, কেমিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড সেইফ হ্যান্ডলিং,  ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, এনভায়রনমেন্ট, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্স, আরবান প্ল্যানিং অ্যান্ড এপিডেমিকস, এনভায়রনমেন্টাল পলিসিজ অ্যান্ড ক্লাইমেট জাস্টিজ, ব্লু-ইকোনমি, ডি-ফরেস্টেশন অ্যান্ড বায়োডাইভারসিটি, ইনোভেশন ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, অ্যাগ্রোইকোনমি অ্যান্ড ফুড সিকিউরিটি, ম্যাসমিডিয়া ইন এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ডিজাস্টার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট,  রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ দূষণের কারণ, সমাধানের উপায়,  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি শিক্ষক-গবেষক এবং পরিবেশবিদরা।’

 

 

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু