সংসদ নির্বাচনের বছরপূর্তিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৩

সংসদ নির্বাচনের বছরপূর্তিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)। দিনটিতে কর্মসূচি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বেশির ভাগ রাজনৈতিক দল ওই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। যদিও পরে বিএনপিসহ ফ্রন্টের নির্বাচিত এমপিরা সংসদে যোগ দেন।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে প্রতিবাদে সমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

দিনটির কর্মসূচির বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো পতাকা নিয়ে “কালো দিবস” পালন করা হবে।’

খেলাফত মজলিস সকাল ১১টায় বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে, জনগণের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী সরকারকে মসনদে টিকিয়ে রাখার জন্যে নির্বাচনের নামে ২০১৮ সালে মহাপ্রহসন মঞ্চস্থ করা হয়েছিল। এটি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেশ ও জাতির স্বার্থে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে বাতিল করতে হবে।’ 

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের উদ্যোগে বিকাল ৩টায় পুরানা পল্টনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত থাকবেন।

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী