কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি ও পদোন্নতির আবেদন চেয়েছে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১

জাতীয় পার্টি দলের কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি ও অন্তর্ভুক্তির জন্য নেতাকর্মীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে জাতীয় পার্টি (জাপা)।  দলটির এক ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে ফরম বিতরণ করা হবে।  রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দফতর থেকে বলা হয়েছে, ১২ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। যেকোনও প্রার্থীর জন্য এ আবেদন ফরম সংগ্রহ উন্মুক্ত থাকবে।

এতে বলা হয়,  ‘পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রত্যেক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে নবম জাতীয় কমিটিতে অন্তর্ভুক্ত করবেন। তবে প্রেসিডিয়াম সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। জাতীয় পার্টির অষ্টম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের আগের দলীয় মাসিক চাঁদা অবশ্যই পরিশোধিত থাকতে হবে।’

সাক্ষাৎকার গ্রহণের তারিখ পরবর্তী সময়ে অবহিত করা হবে বলে জানানো হয় দফতর সূত্রে।

এদিকে, জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ১ জানুয়ারি ২০২০। সব জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন