পরিবর্তন এনে দিতে পারে জাতীয় পার্টি: মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২৩:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২৩:৩৪

প্রচারণায় সাইফুদ্দিন মিলন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বড় দুটি দলের (আওয়ামী লীগ ও বিএনপির) মেয়র প্রার্থীরা বারবার নির্বাচিত হলেও ঢাকাবাসীর উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন। তিনি বলেন, তাই মানুষ পরিবর্তন চায়, আর আমরাই এ পরিবর্তন এনে দিতে পারি। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর নবাবগঞ্জ, বাটা মসজিদ, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা সময় তিনি এসব কথা বলেন।

ঢাকাবাসী শান্তিতে বসবাস করতে চায় বলে উল্লেখ করে মিলন বলেন, এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিল। ভোটারা যদি ভোট দিতে পারে তাহলে নগরবাসী লাঙ্গলে ভোট দেবে। লাঙ্গল শান্তির প্রতীক। গণসংযোগকালে ঢাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে জাপার মেয়র প্রার্থী বলেন, জনগণ আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা উপহার দেবো।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম