নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সারাদেশে সমাবেশ করবে ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত)

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মুজিববর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসূচির প্রথম পর্যায়ে রয়েছে- ১ মার্চ বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, ৪ মার্চ বগুড়ায় ও ১০ মার্চ নওগাঁতে নারী ও শিশু নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশ।

এসময় মোহাম্মদ নাসিম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে শুধু সভা সমাবেশ করে বক্তব্য দিলেই হবে না। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনগণকে সচেতন করতে আমরা ১৪ দলের পক্ষ থেকে দেশের জেলা-উপজেলায় সমাবেশ করবো।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সত্যের জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। তাই মুজিববর্ষে আমাদের সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে হবে। তাই এই বর্ষে আমরা নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। কোনও অশুভ শক্তি কাছে বাঙালি পরাজিত হতে পারে না।’

নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো এসব অপরাধীর চরম দণ্ড নিশ্চিত করার জন্য। বিচার প্রক্রিয়ার যে দীর্ঘ সময়ের প্রয়োজন, তা সংক্ষিপ্ত করতে হবে। সময় দীর্ঘ হলে অপরাধীরা ফাঁক দিয়ে বের হয়ে যায়। তাই এসব অপরাধীদের বিচারের ক্ষেত্রে কালক্ষেপণ করা যাবে না।’

তিনি বলেন, ‘মুজিববর্ষে যদি সব অপশাক্তিকে পরাজিত করতে পারি, তাহলেই আমাদের এই বর্ষ পালন সার্থক হবে।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের নেতা এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রর নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ রায় প্রমুখ।

মুজিববর্ষের কর্মষূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সামনে ১৪ দলের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জলন করা হবে। এরপর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সঙ্গে একই সময়ে দেশের সব জেলা ও উপজেলায় কর্মসূচি পালন করা হবে।

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি