‘সরকারের কারণে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯

বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

ভয়কে আমাদের জয় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আজকে তাদের (সরকার)কারণে আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। সেই ভয়কে ভয় হিসেবে মেনে নেওয়ার কারণে শক্তিশালী অবস্থানে থেকেও প্রতিবাদ করতে পারছি না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দেশনেত্রীর মুক্তি আজকে বড় ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যেখানেই যাবেন, নেত্রী কবে মুক্তি পাবেন— এই কথাটা আমাদের দৈনন্দিন সম্মুখীন হতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আইনের শাসন শুধু নয়, তাদের (সরকার) মধ্যে যে ভয় কাজ করছে, সেই ভয়ের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশের বাইরে থাকতে হচ্ছে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোতে তাদের ভয়-ভীতির প্রতিফলন ঘটছে।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের জামিন হবে কী হবে না, সেটা আলোচনার বিষয় হতে পারে না। দেশের বিদ্যমান আইন হিসেবে উনার জামিন হওয়ার কথা। সেটাও বাদ দিলাম, উনার যে বয়স, উনার যে স্বাস্থ্য, যে অবস্থায় উনি আছেন, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেও জামিন দেওয়ার কথা। এটাও দেশের আইন। কিন্তু সেখানেও উনার জামিন হচ্ছে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে তাদের ভয়ের কারণে। কারণ, তিনি বাইরে থাকলে তাদের বিপদ। কারণ, রাজনৈতিকভাবে তাদের পরাজিত হতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমমানের রাজনীতিবিদ আওয়ামী লীগের তরুণ জেনারেশনের মধ্যে নাই। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারেও নাই। সুতরাং মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রাখতে হবে তাকে। এখানেই শেষ নয়, তাদের ভয়ভীতির কারণে গুম করতে হয়, খুন করতে হয়, মিথ্যা মামলা দিতে হয় এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়।’

প্রতিবাদ সভায় আরও  উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের