বস্তিবাসীদের যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৪:৩৪আপডেট : ১১ মার্চ ২০২০, ১৪:৪৬

রূপনগর বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি। অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যৌক্তিক ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের। তিনি বলেন, ‘হত দরিদ্র মানুষগুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে দুর্গত মানুষের সেবায়।’

জালালী জানান, ‘ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ এবং অগ্নিদুর্গত মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে এগিয়ে যেতে স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জিএম কাদের।’

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি