মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করলো ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৩:০৭আপডেট : ১২ মার্চ ২০২০, ১৩:২৫

১৪ দলীয় জোট

আওয়ামী লীগের পর মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করেছে দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের কর্মসূচিতে শুধুমাত্র জোটটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে জনসমাগম হয় এমন কর্মসূচি পরিহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস যেন সংক্রমিত হতে না পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন। করোনা ভাইরাসকে মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় বৈঠক থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ১৪ দলের নেতারা।

মোহাম্মদ নাসিম মানুষের দুর্যোগের সুযোগ নিয়ে অধিক মুনাফা লোভের চেষ্টা পরিহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোটের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে করোনা পরিস্থিতি মোকাবিলায়  কাজ করার অনুরোধ জানান।

বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘মানবিক দুর্যোগকে নিয়েও তারা রাজনীতি করছে। তারা আসলে জনকল্যাণের রাজনীতি করে না, বরং জনস্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও সরকারকে বেকায়দায় ফেলার ইস্যু খোঁজে। করোনা ইস্যুতে সমালোচনা না করে কোনও পরামর্শ থাকলে তা সরকারকে দিয়ে সহযোগিতা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানান নাসিম।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম