প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘একটু ঘাটতি’ রয়েছে: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ২১:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৯

 

তাবিথ আউয়াল (ছবি: সাদ্দিফ অভি) জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে ‘একটু ঘাটতি’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ফরেন রিলেশন কমিটির সদস্য তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘বুধবার প্রধানমন্ত্রীর ভাষণের পর আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। করোনা নিয়ে দেশের এমন পরিস্থিতিতে তার এই ভাষণ থেকে বোঝা গেছে এতে একটু ঘাটতি রয়েছে। আমরা জানতে পেরেছি দেশে ১৩ হাজার টেস্ট কিট আছে আরও ৩০ হাজার টেস্ট কিট আনা হচ্ছে। তবে এই টেস্ট কিটগুলো কবে নাগাদ দেশে আসবে এসব যদি জানতাম তাহলে আরও কিছুটা স্বস্তিতে থাকতাম।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তাবিথ আউয়াল।

তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে রাজধানীর ১০টি হাসপাতালে এবং দেশের অন্যান্য জেলার বিভিন্ন হাসপাতালে অনেকগুলো আইসোলেশন বেড ও করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনো বলা হচ্ছে না, ওই সব আইসোলেশন বেডগুলোতে আইসিউর ব্যবস্থা আছে কি-না।’

বিএনপি চেয়ারপারসনের মুক্তির ঘটনায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করবে উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি অত্যন্ত আনন্দের বিষয়। উনার মুক্তির কারণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই মহামারি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো।’

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান