ধান কাটায় কৃষকদের সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ জাপা চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৬:২৭আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:২৯

জি এম কাদের বোরো ধান ঘরে তুলতে কৃষকদের সহায়তা করতে জাতীয় কৃষক পার্টিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এই নির্দেশনা দেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। আবার বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি দেওয়ার যথেষ্ট সামর্থ্য নেই প্রান্তিক কৃষকদের। তাই কৃষকদের এমন দুঃসময়ে জাতীয় কৃষক পার্টির নেতা-কর্মীরা অবশ্যই কৃষকের সহায়তায় এগিয়ে যাবে।’

বিবৃতিতে জিএম কাদের আরও  বলেন, ‘চলমান মৌসুমের বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় কৃষক পার্টির পাশাপাশি জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় ওলামা পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় তাঁতি পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী