কূটনীতিকদের নিজ দেশের সমস্যা সমাধান করতে বললেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৮:১৭আপডেট : ১০ মে ২০২০, ২০:১৭

কূটনীতিকদের নিজ দেশের সমস্যা সমাধান করতে বললেন তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কয়েকজন বিদেশি কূটনীতিকের মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা লক্ষ করেছি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ সাত জন রাষ্ট্রদূত টুইট করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন। অন্যের বিষয়ে বলার আগে তাদের নিজের দেশের প্রশ্নগুলো নিরসন করাই শ্রেয়।’

রবিবার (১০ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘এ ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের এই টুইট করে মন্তব্য করা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় যে কূটনীতিকরা কথা বলেন, আমি তাদের অনুরোধ জানিয়ে বলবো, তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিশ্বব্যাপী নানা প্রশ্ন আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, পুলিশ হেফাজতে মৃত্যু এবং বিভিন্ন কারাগারে বন্দিদের ওপর নির্যাতন। ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ওপর নির্যাতন এবং তাদের ওপর বেআইনি আচরণ নিয়ে বহু প্রশ্ন বহুদিন ধরে বিশ্বব্যাপী আছে, যেগুলো নিরসন অনেক বেশি জরুরি বলে অনেকে মনে করেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও বিদেশি রাষ্ট্রদূতের কথা বলা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
সর্বশেষ খবর
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
‘গৃহকর্মীদের অধিকারের প্রশ্নে শুধু আইন নয়, বদলাতে হবে সমাজের মানসিকতা’
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত