হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলো যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২১:০৪আপডেট : ১৩ মে ২০২০, ২১:০৭

হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলো যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ  মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

বুধবার (১৩ মে) রাজধানীর পল্লবীর মিল্কভিটা ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় ক্ষতিগ্রস্ত হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, বিস্কুট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম থেকেই যুবলীগ সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই করোনা সংকট স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

এসময় মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার