চার্টার্ড বিমানে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৮:৩৯আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৪১

এম মোরশেদ খান

বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার পারিবারিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি তার স্ত্রীসহ লন্ডনের উদ্দেশে বিমান ধরতে বাসা থেকে বের হন। লন্ডনে তাদের ছেলে আছে।

জানতে চাইলে মোরশেদ খানের ব্যক্তিগত সহকারী সমীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যারের বার্ধক্যজনিত অসুস্থতা আছে। এজন্য চেকআপ  করাতে লন্ডনে গেছেন। এর বাইরে আমি কিছু জানি না।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি চার্টার্ড ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন মোরশেদ খান। তার সঙ্গে তার স্ত্রী নাসরিন খানও ছিলেন। এই ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা ছাড়ে।

এ তথ্য নিশ্চিত করে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘দুই জন যাত্রী নিয়ে চার্টার্ড ফ্লাইটটি যুক্তরাজ্যে যাওয়ার জন্য ঢাকা ছেড়ে যায়।’

উল্লেখ্য, গত বছরের ১০ জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এম মোরশেদ খান সপরিবারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া ঠেকানো দরকার।

আরও পড়ুন:

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

/সিএ/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে