মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিএনপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৪:৪৯আপডেট : ১৩ জুন ২০২০, ১৫:০০

মোহাম্মদ নাসিম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের ইন্তেকালে শোক জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মোহাম্মদ নাসিম একজন সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি ১৪ দলীয় জোটের সমন্বয়ক ছিলেন।’

শনিবার (১৩ জুন) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দলের শোক প্রকাশের বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানান। তিনি জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর যখন আসে, তখন করোনা বিষয়ক একটি সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির মহাসচিব। সংবাদ শুনেই তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

মোহাম্মদ নাসিম শনিবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শায়রুর কবির খান জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও। তারা দুজনেই এক-এগারোর সময় কারাগারে একসঙ্গে ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোহাম্মদ নাসিমের মতো বর্ষীয়ান নেতার ইন্তেকালে আমরা শোকাহত।’

আরও পড়ুন- 

মোহাম্মদ নাসিম আর নেই

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান

মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা: রাষ্ট্রপতি

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ উপনেতা ও মন্ত্রীদের শোক

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী