করোনায় আক্রান্ত জাপা নেতা খালেদের অবস্থা সংকটাপন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৭:৪১আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:৪৭

খালেদ আখতার জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনা ভাইরাসের আক্রান্ত। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খালেদ আখতারের স্ত্রী নুসরাত টুম্পা বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি হাসপাতালে আছেন। তার মানসিক অবস্থা ভালো না উল্লেখ করে আর কথা বলতে চাননি তিনি।
খালেদ আখতারের স্ত্রীর বরাত দিয়ে এরশাদ সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, তার অবস্থা সংকটাপন্ন। তাকে প্লাজমা দেওয়া হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিদিশা জানান, বুধবার (২৪ জুন) বারিধারায় প্রেসিডেন্ট পার্কে খালেদ আখতারের সুস্থতা জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে এরশাদের ছেলে ও এরশাদ ট্রাস্টের সদস্য এরিক এরশাদ। এছাড়া এতিমখানা কোরআন খতমের করা হবে।
খালেদ আখতার এরশাদের ব্যক্তিগত সহকারী ছিলেন। এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ নবম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হয়। যদি সেই সময় জাপার চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেন। কিন্তু দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে পদ দিতে পারেন না বলে উল্লেখ করেছিলেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি