প্রত্যেক জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৬:০৪আপডেট : ২৪ জুন ২০২০, ১৬:০৭

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ফটো)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে, সে হারে ট্রেস্টিং বাড়েনি। করোনার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। টেস্টের ফল পেতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত লেগে যায়। দেখা যায়, ফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি সংক্রমিত করেন আরও অনেককে।

বুধবার (২৪ জুন) এক ভিভিও বার্তায় জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যায় টেস্টিং বাড়ালে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাবেন এবং সংক্রমণের সংখ্যা কমবে। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ করোনা টেস্টের সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন। তাই প্রতিটি জেলায় আরটি পিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান