পাটকল বন্ধ করা অমানবিক-মর্মান্তিক জুলুম: গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২০:৪৯আপডেট : ২৯ জুন ২০২০, ২০:৫২

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত অমানবিক ও মর্মান্তিক জুলুম বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৯ জুন) বিকালে রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে প্রায় ৬৫ হাজার শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘ক্রমাগত লোকসানের অজুহাত দেখিয়ে করোনাভাইরাসের এই কঠিন দুর্যোগের মুহূর্তে শ্রমিক নিধনের সুগভীর ষড়যন্ত্র এবং স্থায়ী, বদলি শ্রমিকসহ প্রায় ৬৫ হাজার শ্রমিকের পরিবারকে পথে নামানোর এ অমানবিক পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেই সঙ্গে মানবিক কারণে শ্রমিক-শিল্পবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

গোলাম পরওয়ার দুঃখ প্রকাশ করে বলেন যে, সোনালী আঁশ খ্যাত পাট ও পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, অপরিণামদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণে আজ  এ করুন পরিণতির সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে সরকারের উচিত মিলগুলো পুরোদমে চালু করে শ্রমিকদের সব পাওনাদি অবিলম্বে পরিশোধ করা।’

তিনি বলেন, ‘‘সারাবিশ্ব যখন কঠিন দুর্যোগে নিপতিত, সেই মুহূর্তে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে মিল বন্ধের সিদ্ধান্ত খুবই অমানবিক ও মর্মান্তিক জুলুম! সারাদেশে যখন দুর্ভিক্ষ হাহাকার চলছে তখন শ্রমিক ছাঁটাই অনৈতিক।’’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের