করোনা চিকিৎসায় সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২০, ০৪:৩০আপডেট : ১১ জুলাই ২০২০, ০৪:৩৬

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘করোনাভাইরাস সংক্রমণের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও চিকিৎসার জন্য সরকার কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারেনি’ বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শুক্রবার (১০ জুলাই) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

‘দুর্নীতির কবল থেকে স্বাস্থ্যখাতকে উদ্ধারের আহ্বান জানিয়ে’ এ বিবৃতি দেন সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘গোটা দেশ আজ দুর্নীতির কবলে নিপতিত। করোনাভাইরাসে আক্রান্ত জাতি যখন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ঠিক সে মুহূর্তে স্বাস্থ্যখাতে ভয়াবহ দুর্নীতি সবাইকে হতবাক করেছে। করোনাভাইরাসকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন নিয়ে কতিপয় বেসরকারি হাসপাতাল চিকিৎসার নামে যেভাবে প্রতারণা করছে তা মহামারি আক্রান্ত মানুষের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়।’

আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের অপকর্ম করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে নতুন করে এক উদ্বেগ সৃষ্টি করেছে। ল্যাব পরীক্ষা-নিরীক্ষা ছাড়া শুধুমাত্র উপসর্গ দেখে রিপোর্ট প্রদান এবং করোনা টেস্টের ভুয়া সার্টিফিকেট বিতরণ করে কতিপয় বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবায় দুর্নীতির এক নতুন মাত্রা যোগ করেছে। যার ফলে সাধারণ মানুষ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতেও ভয় পাচ্ছে।’

তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এখনই স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেইসঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’

 

 

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম