‘জাপা একমাত্র সম্ভাবনাময় দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২০:৫৩আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০৬

হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপা সহাসচিব জাতীয় পার্টি আগামী দিনের রাজনীতিতে একমাত্র সম্ভাবনাময় দল বলে দাবি করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা বিরাজ করছে তা শুধু জাতীয় পার্টিই পূরণ করতে পারবে। পার্টি সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিতে দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।’

বুধবার (২৯ জুলাই) বিকালে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বাবলু।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে। জাতীয় পার্টি হরতাল, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’
জাপার এই নেতা আরও বলেন, ‘করোনা ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় পার্টি সারা দেশে সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচি দেবে। প্রতিটি শাখা কমিটিতে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টিকে পুনর্বিন্যাস করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপি।

আরও পড়ুন- 
জাপার নতুন মহাসচিব বাবলু

পদ হারানোর কারণ জানেন না রাঙ্গা

রওশনসহ সিনিয়র নেতাদের সম্মতিতেই রাঙ্গার স্থলে বাবলু

মহাসচিব পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: বাবলু

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান