জাপার নতুন মহাসচিব বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৪:১৪আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৪১

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান।
উল্লেখ্য, জাপার মহাসচিব হিসাবে দায়িত্ব ছিলেন মশিউর রহমান রাঙ্গা। এখন থেকে তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বাবলু।
বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন আগে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে নিয়োগ করছিলেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুর পর গত বছর ২৮ ডিসেম্বর জাপার নবম কাউন্সিলে আবারও মহাসচিব করা হয় রাঙ্গাকে।
এর আগেও জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছিলো জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ২০১৪ সালের ১১ এপ্রিল এবিএম রুহুল আমীন হাওলাদারকে বাদ দিয়ে বাবলুকে মহাসচিব পদে বসিয়েছিলেন এরশাদ। পরে ২০১৬ সালের ২০ জানুয়ারি বাবলুকে বাদ দিয়ে পুনরায় হাওলাদারকে মহাসচিব করেন তিনি।
উল্লেখ্য, এরশাদের ভাগনি মেহেজেবুননেছা রহমান টুম্পাকে ২০১৭ সালের ২১ এপ্রিল বিয়ে করেন বাবলু। এরশাদের উদ্যোগেই এ বিয়ে হয় বলে জানা যায়। বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান