বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ২২:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০০:৪১

আব্দুল মান্নান

বিএনপির ভাইস চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান (৭৮ বছর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা ২০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বার্ধক্যজনিত কারণে মারা যান আব্দুল মান্নান । মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আব্দুল মান্নান ঢাকা-২ আসনে চার বার সংসদ সদস্য ছিলেন। ৯১ সালে বিএনপির সরকারের সময় তিনি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন তিনি।

আব্দুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপিতে হাইব্রিড কারা, কীভাবে দলে ঢুকছেন তারা 
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: সারজিস
সর্বশেষ খবর
রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
রাজধানীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
সব উজাড় করে দিতে প্রস্তুত: আর্জেন্টিনা ম্যাচের আগে কেইনের বার্তা
সব উজাড় করে দিতে প্রস্তুত: আর্জেন্টিনা ম্যাচের আগে কেইনের বার্তা
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন