বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৭:০৬ আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:০৮

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধনে এ দাবি জানান তিনি।

সাইফুল হক বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থায় জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকর রাষ্ট্রে পর্যবসিত হবে।’

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, শাহাদাৎ হোসেন খোকন, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা আবুল কালাম, জোনায়েত হোসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
আলোচনা না হওয়ায় বন্দরে গণ-অনশন, দাবি চুক্তি বাতিল
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা