বাহাউদ্দিন নাছিমকে দেওয়া হবে প্লাজমা থেরাপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫

বাহাউদ্দিন নাছিমকে দেওয়া হবে প্লাজমা থেরাপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে প্লাজমা থেরাপি দেওয়া হবে। এজন্য প্লাজমা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তার জন্য এবি পজিটিভ দুই ব্যাগ প্লাজমা প্রয়োজন।

বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যোগাযোগ করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাছিম বলেন, ‘ডাক্তাররা এখনও প্লাজমা দেওয়ার কথা ভাবছেন।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ করোনায় আক্রান্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার দুপুরে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে কৃষক লীগ। অপরদিকে খালিদ মাহমুদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে তার নির্বাচনি এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম