জাপা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৬:২৮আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:৩২

জাপা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে: জিএম কাদের

জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘কারণ, নির্বাচন হচ্ছে জাপার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।’

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।’

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী