বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ১৮:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২৪

বিএনপি প্রার্থীর বহিষ্কার দাবিতে মিছিল ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগকালে দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই আসনের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে জাহাঙ্গীরের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরার ৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে জাহাঙ্গীর নির্বাচনি গণসংযোগে বের হলে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উত্তরা-৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার শেষে গণসংযোগে বের হয় জাহাঙ্গীর হোসেন। এসময় কপিল আহমেদর সমর্থকরা ‘সন্ত্রাসী ও ঘর জামাই জাহাঙ্গীরের’ বহিষ্কারের দাবিতে মিছিল বের করেন। তখন দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জাহাঙ্গীর বিরোধী মিছিলের নেতৃত্বে ছিলেন সদ্য বহিষ্কৃত দক্ষিণখান থানা বিএনপির থানার সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও আমজাদ হোসেন ও উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীরের ও কপিল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কপিল উদ্দিনের অনুসারী ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।

উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, গুলশান অফিসে হামলার বিচারের দাবিতে আমাদের এই মিছিল ছিল। আর এই মিছিলে হামলা করেছে জাহাঙ্গীরের সমর্থকরা। এ জন্য আমরা দল থেকে তার বহিষ্কার দাবিতে মিছিল করি। কিন্তু মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ায় জাহাঙ্গীর সমর্থকরা হামলা করে। আমারও তাদের পাল্টা ধাওয়া দিয়েছি। এতে আমাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে মিছিলে কে বা কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের