সরকার পতনের বিকল্প নেই: জামায়াত সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ২০:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:৫৩

সরকার পতনের বিকল্প নেই: জামায়াত সেক্রেটারি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই গণবিরোধী সরকারের পতনের কোনও বিকল্প নেই। সরকার পতনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সশস্ত্র বাহিনী জাতির গৌরব হলেও বর্তমান সরকারের আমলে পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে।  সেই ধারাবাহিকতায় সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান খুন ও সম্প্রতি ঢাকা-৭ আসনের সরকার দলীয় সাংসদ হাজি সেলিমের ছেলে এরফান কর্তৃক নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান মারধর ও নাজেহালের শিকার হয়েছেন, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার নীলনকশারই অংশ।’

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে  এতে অংশগ্রহণ করেন— ড. মুহা. রেজাউল করিম, লস্কর মোহাম্মদ তসলিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের