এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে: যুবলীগ চেয়ারম্যান

ঢাবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:১৫

শেখ ফজলে শামস পরশ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন, ‘মাঠে আছি, দেখে নেবো তাদের। এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়।’ 

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এক মানববন্ধনে যুবলীগের চেয়ারম্যান ওই হুঁশিয়ারি দেন। 

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ সর্বমোট ৬০টি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। মৌলবাদ বিরোধী মানববন্ধন

মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ বলেন, ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির কোথা থেকে টাকা আসছে, কী তাদের এজেন্ডা, এসব ব্যাপারে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। তাদের একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনও আপস নয়। বাংলাদেশে একটা কুচক্রী মহল সৃষ্টি করে ফায়দা লোটা, এটা বারবার হবে না। এবারই আমরা এটা ফাইনাল করবো। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের চিহ্নিত করুন। আমরা মাঠে আছি, দেখে নেবো তাদের। চোরের দশ দিন, গেরস্থের এক দিন। আমরা এবার তাদের দেখে নেবো।’

নেতা-কর্মীদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আপনারা সজাগ ও সোচ্চার থাকবেন। আমরা এদের দমন করবো ইনশাআল্লাহ।’

মানববন্ধনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন- 

বাবুনগরী ও মামুনুলকে গ্রেফতারের দাবি ৬০ সংগঠনের

‘বক্তব্য প্রত্যাহার না করলে মামুনুল হকের পরিণতি ভালো হবে না’

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের