‘বিএনপি অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় মেতেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৫:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:০১

ওবায়দুল কাদের বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির পাঁয়তারায় মেতেছে। তবে তাদের এ অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে।’

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপির প্রতি অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেণ, ‘যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেননি তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি।  দলটি স্বাধীনতার বিপক্ষের শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ভর করেও জনগণের সাড়া পায়নি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা এই দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছেন। দেশের শান্তি নষ্ট করে বিশৃঙ্খলা তৈরিতে উসকানি দিচ্ছেন। সাম্প্রদায়িক গোষ্ঠীকে দিয়ে ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার বিষয়টিও আপনারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে। অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই তাদের কাজ। স্বাধীন দেশের রাজনীতিক দল হয়েও বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির সাহায্য চাওয়া রাজনৈতিক দলের দেউলিয়াত্বের প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘জনগণ এখন অনেক সচেতন। তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়।’

বিজয়ের চেতনা ধারন করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বলেও তিনি জানান।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী