নির্বাচন কমিশন বিকলাঙ্গ: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ১৮:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

নির্বাচন কমিশনকে বিকলাঙ্গ আখ্যা দিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিকালঙ্গ নির্বাচন কমিশনকে এদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। বর্তমান নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ তছনছ করে নিজেদের বিকলাঙ্গ প্রমাণ করেছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নবগঠিত আহ্বায়ক কমিটি রংপুরে এরশাদের কবর জিয়ারত করতে  যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর চত্বরে এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, ‘বর্তমান কমিশন ক্রাচে ভর দিয়ে হাটছে,মেরুদণ্ড খাড়া করে হাটতে অক্ষম তারা। তাই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে দেশের মানুষ আর ভোট দিতে যাচ্ছে না। নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতায় ভোটকেন্দ্র দখল হচ্ছে, সন্ত্রাস হচ্ছে এবং মানুষের প্রাণহাণি ঘটছে। নির্বাচন এখন মানুষের সামনে শঙ্কার বিষয়। কারণ, নির্বাচন এলেই সন্ত্রাস, চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড বেড়ে যায়।’

তিনি বলেন, ‘অনুষ্ঠেয় সৈয়দপুর পৌর নির্বাচনে কোনও অনিয়ম বা কারচুপি হলে জনগণ তা মেনে নেবে না।’ সৈয়দপুর পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

গণসংবর্ধনায় বক্তৃতা করেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি