সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

ঢাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

আবাসিক হল খুলে দিয়ে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনাকালে বেতন ফি মওকুফের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ তা আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে নাকি অরাজকতা তৈরি হবে। আর এই অরাজকতা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাননি। তিনি ছাত্রলীগের সহায়তা চেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেটাকে সরকার ভয় পাচ্ছে এবং এ কারণেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। আমরা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফের দাবি জানাচ্ছি।’

এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কুফল উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা পর্নগ্রাফি, ইন্টারনেট আসক্তি, সাইবার ক্রাইমসহ নানা কাজে জড়িয়ে পরছে। তাই অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সমাবেশে বক্তারা আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে অপরাপর সংগঠনগুলোকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, ঢাকা মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়।

/আইএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী