রাজনৈতিক দলগুলো দেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৪৯

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের মন্তব্য, দেশে নেতৃত্ব দিতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগামীতেও তারা ব্যর্থ হবে যদি সঠিক নেতৃত্ব না থাকে। একমাত্র নির্লোভ সাহসী তরুণেরাই আগামীতে নেতৃত্ব দিতে পারবে, যারা জীবনের পরোয়া করে না।’ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির রাজনৈতিক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরের কথায়, ‘আমরা ছাত্ররা পড়াশোনা শেষ করে পুলিশ অফিসার হতে পারতাম, ম্যাজিস্ট্রেট হতে পারতাম। কিন্তু তা না হয়ে দেশ ও জাতির স্বার্থে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্র আন্দোলনের পর যুব অধিকার সংগঠন ও শ্রমিক সংগঠনকে সংগঠিত করে গণ মানুষের দল গণ অধিকার পরিষদ গঠন করেছি।’ 

ডাকসুর এই সাবেক ভিপি মনে করেন, ‘এখন আমাদের দরকার নাগরিক ঐক্য, একটি রাজনৈতিক কর্মসূচি। আমরা সেই কর্মসূচি নিয়ে সারা দেশে যাবো। যারা আমাদের প্রতিহত করা হুমকি দিচ্ছে তাদের বলবো, ইতিহাস থেকে শিক্ষা নাও। কোনও স্বৈরশাসক তাদের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে পারে নাই।’ 

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশে নুর বলেন, ‘রাজনৈতিক সংকট উত্তরণে দেশকে সংঘাত থেকে রক্ষার জন্য জাতীয় সরকার নিয়ে আলোচনা করুন। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করুন।’

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী