দুই কৃষকের আত্মহত্যা: কৃষক দলের দুই দিনের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ১৩:৪৭ আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৩:৪৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষকের ‘আত্মহত্যা’র ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী কৃষকদল। রবিবার (৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচি হচ্ছে, আগামী ৬ এপ্রিল ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও ৭ এপ্রিল দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। একজনের নাম রবি মারান্ডি অপরজন অভিনাথ মারান্ডি। এই দুই ভাই জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। কিন্তু পানির অভাবে নষ্ট হচ্ছিল তাদের ধান। অথচ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও তারা জমিতে সেচের পানির ব্যবস্থা করতে পারেনি। ফলে, হতাশা আর ব্যর্থতায় গত ২৩ মার্চ সন্ধ্যায় এই দুই কৃষক আত্মহত্যা করেন।’

বিএনপি নেতা উল্লেখ করেন, সারাদেশে বিক্ষোভ মানববন্ধনে উত্তাল জনতাকে সামলাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে। এছাড়াও গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন নিজের জমিতে আত্মহত্যার মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে যে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন। কে নেবে এসবের দায়?’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা