কাউন্সিলে বাধা দিতেই খালেদার বিরুদ্ধে মামলা: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৯

আবদুল্লাহ আল নোমান কাউন্সিলের মাধ্যমে বিএনপি যাতে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে না পারে সেজন্য এই প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের বিরুদ্ধে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। ঢাকা মহানগর কৃষক দল এই সভার আয়োজন করে।
নোমান অভিযোগ করেন, ‘বিএনপির কাউন্সিল ঘিরে আরেকটি চক্রান্ত শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করার প্রক্রিয়া হচ্ছে। কিন্তু সরকার চায় বিএনপির কাউন্সিল যাতে সফল না হয় এবং সাংগঠকিভাবে দলটি শক্তিশালী না হয়। সেজন্য বিএনপি নেত্রীকে হয়রানি করতে এবং মানসিকভাবে ব্যস্ত রাখতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। যাতে কাউন্সিল সুষ্ঠুভাবে করা সম্ভব না হয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপির কাউন্সিল যথাসময়েই হবে এবং সেই কাইন্সিলের মাধ্যমে নতুন-পুরাতন মিলিত একটি কমিটি হবে। প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন হবে। এর মাধমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। সেই নেতৃত্ব অগ্রবাহিনী হিসেবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পরাজয়কে তরান্বিত করবে।’

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাকে ‘রাজনৈতিক এবং মিথ্যা’ বলে অভিহিত করে নোমান বলেন, ‘এই ষড়যন্ত্রমূলক মামলা টিকবে না। শেষ পর্যন্ত এটি মিথ্যা প্রমানিত হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোটেক নাসির হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী