আইজিপির সঙ্গে দেখা করতে গেলেন বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭

সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা ও পুলিশি হয়রানি বন্ধ এবং আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশের বিষয় তুলে ধরতে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করতে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দফতরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায় তাদের।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দুপুরের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইজিপি ছাড়াও সদর দফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন এ সময়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি দলে আছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আইন সম্পাদক কায়সার কামাল।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী