ওলামা লীগের কমিটি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের মোর্চা, দাবি একাংশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ১৮:২২আপডেট : ২৪ জুন ২০২৩, ১৮:২৭

সম্প্রতি ২৮ সদস্যের ঘোষিত ওলামা লীগের কমিটিকে জামায়াত-বিএনপির খেলাঘর বলে আখ্যায়িত করেছে সংগঠনটির একাংশ। তাদের দাবি, এই কমিটি জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের মোর্চা।

শনিবার (২৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ওলামা লীগের একাংশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী।

মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী তার লিখিত বক্তব্যে বলেন, ‘রাতের আঁধারে ঘোষিত এই কমিটি জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন কমিটি। এই কমিটির সাধারণ সম্পাদক কোন মাদ্রাসায় পড়ালেখা করেছেন, কোন যোগ্যতাবলে ওলামা লীগের সাধারণ সম্পাদক বানানো হলো, এর রহস্য কী? যে ২৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে, আমরা তাদের চিনি না। এই কমিটি আমাদের জন্য আত্মঘাতী। আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করছি।’

নতুন কমিটির বিষয়ে গোয়েন্দা তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ কর্তৃক স্বীকৃত ওলামা লীগের কমিটি চেয়েছিলাম। কিন্তু এই কমিটির মাধ্যমে প্রত্যাশা পূরণ হয়নি। কমিটির যেসব নতুন মুখ রয়েছে, তারা কারা? তাদের রাজনৈতিক পরিচয়ই বা কি তা-ও অজানা। সুতরাং সাধারণ সম্পাদকসহ যারা রয়েছেন, গোয়েন্দা সংস্থা দিয়ে তাদের বিষয়ে তদন্ত করা হোক।

মাওলানা কাজী মো. আবুল হাসান শেখ শরীয়তপুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম