বুধবার মিরপুর-১২ থেকে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ২১:১০ আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২১:১০

একদফা দাবির প্রথম কর্মসূচি হিসেবে বুধবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকায় মিরপুর ১২ নম্বর থেকে পদযাত্রা শুরু করবে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি পরদিন ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে তারা।

রবিবার (১৬ জুলাই) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ কথা জানানো হয়েছে।

সভায় নেতারা বলেন, এই রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তরা একটা বিপুল সম্ভাবনাময় দেশ ও জনগোষ্ঠীকে রীতিমতো জিম্মি করে ফেলেছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি