আজকের পদযাত্রা বিজয় যাত্রা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৩:১০আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫:৩১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা।... এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই তাদের পদত্যাগ করতে হবে।’

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকার পতনের একদফা দাবিতে এই পদযাত্রার আয়োজন করেছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আবারও পরিষ্কার করে বলছি, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি। সেখানে আওয়ামী লীগের থিঙ্কট্যাংকের হ্যাভিওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনও ভোটার নাই। হিরো আলম কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার সঙ্গে ভোট করতে গিয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হলো। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।’

আজ যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে একদফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম