সরকার পতনের আগ পর্যন্ত যুগপৎভাবে কাজ করতে হবে: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ০৫:২৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:৩০

তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নিজ দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘এ সরকারের পতনের আগ পর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না।’ শুক্রবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) এ সমাবেশের আয়োজন করে।  

সমাবেশে রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার সরকার ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দিইনি। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করছি, তারা তুলনামূলক ভালো। বাংলাদেশে দুইবার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছে। একবার শেখ মুজিব করেছেন, আরেকবার এরশাদ করেছেন। বিএনপি দুইবারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে। জিয়াউর রহমান তার উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’

দলের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে এ সময় আরও বক্তব্য দেন– ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মালেক ফরাজী, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।

/এএজে/

/এএজে/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম