ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৩:১৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৩:২৭

মিরপুর থেকে আটক হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। শনিবার (২৯ জুলাই) রাজধানীর মিরপুরের একটি এলাকা থেকে তাকেসহ ছাত্রদলের আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে ছাত্রদলের একাধিক নেতা জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, রাজধানীতে সকাল থেকেই নানা এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আবু আফসানকে বর্তমানে দারুস সালাম থানায় রাখা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে বলা হচ্ছে, শনিবার দুপুর একটা পর্যন্ত আটক আছে অনেক। সবমিলিয়ে কতজন আটক ও আহত, তা পরে জানানো হবে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে শুক্রবার বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন শান্তি সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশ থেকে শনিবার নতুন কর্মসূচির ঘোষণা আসলে আওয়ামী লীগও তাদের কর্মসূচি ঘোষণা করে।

দুই প্রধান রাজনৈতিক দলের এমন অবস্থানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে মহানগর পুলিশ। তবে বিএনপির নেতাকর্মীরা তা অমান্য করেই শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। তারপরই বিভিন্ন এলাকা থেকে অনেককে গ্রেফতার করার খবর আসতে থাকে।          

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়, স্লোগান
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো