জনগণকে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে: আমির হোসেন আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৯:৪৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১:১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। সেই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

রবিবার (৬ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে ৫৮ দলীয় জোটের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতির প্রতি ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, ‘কারও ভয়ভীতিতে নয়, দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা এই দেশের পবিত্র সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করেছে, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উথান ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। প্রতিদ্বন্দ্বী না থাকা স্বত্বেও হ্যাঁ না ভোটের নামে ব্যালেট পেপারে সিল মেরে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছে। আজকে সেই  জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি তত্ত্বাবধায়কের দাবি করছে।’

সভায় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয় সম্মিলিত জাতীয় জোট। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমির হোসেন আমু।

সম্মিলিত জাতীয় জোটের মহাসচিব খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা, প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির শরিফ হাজারী, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির মাওলানা তালিবুল ইসলাম প্রমুখ।

/এমআরএস/এএজে/আরআইজে/
সম্পর্কিত
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি