শ্রাবণকে সরিয়ে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হলো রাশেদ খানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ২০:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি।

ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের জটিলতা সৃষ্টি হয়েছে

ছাত্রদল ও বিএনপি সূত্রে জানা গেছে, রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের জটিলতা সৃষ্টি হয়েছে। যদিও নেতারা এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার রাতে যখন শ্রাবণকে সরিয়ে দেওয়ার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন শ্রাবণসহ ছাত্রদলের অন্য নেতারা কেন্দ্রীয় কার্যালয়েই ছিলেন।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি