নেতারা মঞ্চে অনশনে, কর্মীরা পাশের গলিতে রুটি-কলা খাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫:৩১

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ প্রেরণসহ এক দফা দাবি আদায়ে গণ-অনশনে বসেছে বিএনপি। 

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণ-অনশন পালনে মঞ্চে ও মঞ্চের সামনে বসে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা।

তবে গণ-অনশন কর্মসূচির ফাঁকে দলীয় কার্যালয়ের আশেপাশে গলির দোকানগুলোতে বিএনপির কর্মীরা কলা, রুটি ও শিঙাড়া খাওয়ায় ব্যস্ত। কেউ কেউ আবার দল বেঁধে হোটেলগুলোতেও পেট ভরে খাচ্ছেন।

গণ-অনশন কর্মসূচির আশপাশে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায় বিএনপির অন্যান্য কর্মসূচির দিনগুলোর মতোই সকাল থেকে তাদের দোকানে বেচা-বিক্রির ভিড়। পাশের গলিতে রুটি-কলা খাচ্ছেন কর্মীরা

এদিকে অনশন ভেঙে খাওয়া দাওয়া করা বিএনপির একাধিক কর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তারা এড়িয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, ‘পেট ভরে খাচ্ছি না। চা খেতে আসছি। খালি চা ভালো লাগছে না, তাই বিস্কুট নিলাম।’

রুটি কলা ছাড়া সিগারেটের দোকানগুলোতেও বিএনপির কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

তবে মঞ্চের সামন বসে থাকা কোনও নেতাকর্মীকে কোনও কিছু খেতে দেখা যায়নি। এছাড়া, দুই একজন বাদাম ও পানি বিক্রেতা ছাড়া কর্মসূচি স্থলে অন্য কোনও ভ্রাম্যমাণ খাবার বিক্রিতার দেখাও মেলেনি।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি