মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি

মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহত করবো: ইসমাঈল নূরপুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ২১:১৪আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২১:৪৭

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাশের সড়কে আয়োজিত যুব সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

যুব সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসানাত জালালী বলেন, ‘মামুনুল হকসহ ওলামা কেরামের মুক্তির দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ১০ নভেম্বর দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। আর আগামী ১ ডিসেম্বর খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানী ঢাকায় ছাত্র সমাবেশ হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শাপলা চত্বরের চেয়েও বিএনপির ভয়াবহ পরিণতি হবে। আপনার পরিণতি কী হবে, তা কি বলতে পারবেন? আপনারা খুনি। শাপলা চত্বরে আমাদের হাফেজ-আলেমদের শহীদ করেছেন। খেলাফত মজলিসের মহাসচিবকে মুক্তি না দিলে নির্বাচন প্রতিহত করবো।’

দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন, ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে। হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে।’

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি